ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রামপুরায় যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে ভিক্টোরিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আমরা রাত ১০টার দিকে বাসে আগুনের সংবাদ পাই। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


এদিকে ঘটনাস্থলে এক প্রত্যক্ষদর্শী জানান, রাত ১০টার কিছু আগে হটাৎ বাসে আগুন ধরে যায়। পরে দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে গেলে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে জানতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমকে একাধিক ফোন করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ads
ads
ads

Our Facebook Page